সোমবার ১৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 16, 2026
November 15, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন

Published: November 15, 2026 at 01:34 PM
শিবগঞ্জে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৯টায় সামাজিক ও নাগরিক উদ্যোগ ‘পিঁপড়া’র আয়োজনে কানসাট স্লুইস গেট এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

‘একটি সুন্দর সমাজ গড়তে আপনার অংশগ্রহণই আমাদের শক্তি’— স্লোগানকে সামনে রেখে কানসাট এলাকাকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন হিসেবে গড়ে তোলার লক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— আয়োজক সংগঠনের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব শহিদুজ্জামান শিশির, মোকরাম হোসেন শিপুল, মো. ফয়সাল, মো. নাসির, মো. রজব, মো. তৌহিদুল ইসলাম, মো. ইদি আমিন বাবু, শ্রী প্রিতম সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ গড়ে তোলা কোনো ব্যক্তি বা সংগঠনের একার দায়িত্ব নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। এ উদ্যোগ সফল করতে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সচেতনতা প্রয়োজন।