রবিবার ১৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক শরিফুল শিবগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও সোলার প্যানেল জব্দ চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হামে আক্রান্ত আরো এক শিশু হাসপাতালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪২ জন, ছাড়পত্র ২০ জনকে, ভর্তি রোগী ১১৯ জন জলবায়ু অর্থায়ন, কার্বন বাণিজ্য ও বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন ড. সাইমুম পারভেজ নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত টোলমুক্ত চাষী বাজার স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৮২ জন
Printed on: November 15, 2026
November 14, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক শরিফুল

Published: November 14, 2026 at 01:34 PM
শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে    সভাপতি মামুন, সম্পাদক শরিফুল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে দৈনিক খোলা কাগজের শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি মামুন উর রশিদ এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোহা. শরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক ইত্তেফাকের শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম। নির্বাচনে সহসভাপতি পদে মো. নুরতাজ আলম, সহ-সাধারণ সম্পাদক পদে ফরহাদ আলী, কোষাধ্যক্ষ পদে আল আমিন এবং সাহিত্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শ্রী প্রফুল্ল কুমার রবিদাস নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন নাদিম হোসেন ও জিয়াউল হক।

নির্বাচন শেষে নবনির্বাচিত নেতারা প্রেস ক্লাবের সব সদস্যের সম্মিলিত সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংগঠনের উন্নয়ন, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।