শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 13, 2026
November 13, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

টোলমুক্ত চাষী বাজার স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

Published: November 13, 2026 at 01:46 PM
টোলমুক্ত চাষী বাজার স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোলঘর সংলগ্ন স্থানে অবস্থিত চাষী বাজারকে টোলমুক্ত ও স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। শুক্রবার সকাল ১০টায় বাজার এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা।

চাষীবাজার ব্যবসায়ী সমিতির  সভাপতি মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন,  পোল্ট্রি ফিড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মুখলেসুর রহমান আলাল, সাবেক কাউন্সিলর আব্দুল খালেক, আইবিডব্লিউ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শাখার সেক্রেটারি মো. শামসুজ্জামান মুকুল, সবজি ব্যবসায়ী বিজয়, মাছ ব্যবসায়ী শ্রীমতি মালা রানী, সাহাবুদ্দিন, শরিফুল ইসলাম, ওবাইদুল হকসহ অন্যরা।

ব্যবসায়ীরা বলেন,  ২০০৭ সালে সেনাশাসন আমলে তৎকালীন  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক আতাউর রহমানের আমলে স্থানীয় মানুষের স্বার্থে এ চাষীবাজার সৃষ্টি হয়। এ বাজারের ফলে পৌরসভার ৩ টি ওয়ার্ডের সাধারণ মানুষজন সুলভমূল্যে নিত্য প্রয়োজনীয় মালামাল ক্রয় করে থাকেন। এ বাজারটি সবসময় টোলমুক্ত রাখার দাবি জানান তারা।

এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুক হক নাহিদ জানান, চাষী বাজারে যারা দোকান খুলে ব্যবসা করছেন তারা অবৈধ ভাবে ব্যবসা করছেন। চাষীবাজারকে ইজজারার আওতায় আনার জন্য নোটিশ দেয়া হয়েছে।