শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 13, 2026
November 13, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৮২ জন

Published: November 13, 2026 at 01:45 PM
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত  আরো ৮২ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমছেনা। একদিন কমলে, পরদিন আবার বাড়ে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, আগের ২৪ ঘণ্টায় ৭৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। নতুন করে গত ২৪ ঘণ্টায় আরো ৮২ জন অঅক্রান্ত হেয়ছেন। নতুনদের মধ্যে ৩২ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে, ১১ জনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৩ জনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৪ জন ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

অন্যদিকে জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হওয়া ৩২ জন সাধারণ রোগীকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ১ জন পুরুষ ও ১ জন নারী রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ফলে বতর্মানে সরকারি হাসপাতালগুলোয় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৬৪ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন রোগী ভর্তি রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে শুক্রবার এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ৩ হাজার ৩৫৪ জন, শিবগঞ্জে ২৩০ জন, গোমস্তাপুরে ২৪৩ জন, নাচোলে ১২৪ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫৬ জনসহ জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ১০৭ জন ভর্তি হন। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ২ হাজার ৫৪৫ জন সাধারণ ডেঙ্গু রোগী। জেলা হাসপাতাল থেকে একই সময়ে ২৩৫ জন ডেঙ্গু রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।