শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 13, 2026
November 13, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

শিক্ষক মরহুম মাহফুজকে স্মরণ করল ৮৮ ব্যাচ

Published: November 13, 2026 at 01:42 PM
শিক্ষক মরহুম মাহফুজকে স্মরণ করল ৮৮ ব্যাচ

চাঁপাইনবাবগঞ্জের এসএসসি ব্যাচ ১৯৮৮’র বন্ধুদের সংগঠন চাঁপাইনবাবগঞ্জ-৮৮’র বন্ধু কে এ এম মাহফুজুর রহমানের প্রয়াণ উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট ভবনের গোলাম রশিদ মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ-৮৮’র সমন্বয়ক শহীদুল হুদা অলকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় মাহফুজের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এ কে এম পারভেজ ইকবাল, সাহিল আফগান ফটিক, আমিনুল হক আবির, শামসুল হক রানা, খসরু পারভেজ টিপু, আহসান লিটন, আশরাফুল আম্বিয়া সাগর।

সভায় চাঁপাইনবাবগঞ্জ- ৮৮ এর বন্ধুরা অংশ নেন।

সভায় আলোচকরা কে এ এম মাহফুজুর রহমানের কর্মনিষ্ঠা, দায়িত্ব ও ন্যয়পরায়ণতাসহ শিক্ষা জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষকরে দায়িত্ববোধ ও পরোপকারীতার বিষয় তুলে ধরা হয়।

পরে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মাহবুবুর রহমান।