‘ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাঁচাতে পারে জীবন, সুস্থ জীবন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সম্ভব’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার নাচোল ডায়াবেটিক সমিতির আয়োজনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। ডায়াবেটিসের ভয়াবহতা, নিয়ন্ত্রণ ও করণীয় সম্পর্কে আলোচনা করেন, সমিতির কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুর রব সিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য দেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ও হাফিজুর রহমান, জামায়াতে ইসলামি জেলা শাখার সহকারী সেক্রেটারি ইয়াহ্ইয়া খালেদ, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান। জামায়াতে ইসলামির উপজেলা আমীর ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক মাওলানা মোবারক আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, পৌর জামায়াতে ইসলামির আমির মুনিরুল ইসলাম বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক নূর কামাল, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ- সভাপতি শফিকুল ইসলাম, সাবেক পৌর প্রশাসক কামরুজ্জামান, সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নাচোল বিয়াম স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মজিদুল ইসলাম।
এসময় সমিতির অন্যান্য সদস্য, রাজনৈতিক দলের নেতা-কর্মী, বিভিন্ন ঔষুধ কোম্পানির প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সমিতির অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমিতির অফিসে এসে শেষ হয়।