- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে অনুষ্ঠিত সভায় সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতকরণ, সরকারি ওষুধের যথাযথ ব্যবহার ও রোগীদের মধ্যে তা সুষ্ঠু বণ্টন, হাসপাতালকেন্দ্রিক সকল জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং হাসপাতালের স্বাস্থ্যকর পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
- সভায় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি এইচ এম মজিদুল হক, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, উপজেলা জামায়াতের আমির মো. ইয়াকুব আলী ও নাচোল পৌর জামায়াতের আমির মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
- সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
শিরোনাম
শিবগঞ্জে উদ্ধার হওয়া সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ছোটমনি নিবাসে
চাঁপাইনবাবগঞ্জে সনাক-ইয়েস-এসিজি সমন্বয় সভা
নাচোলে স্বাস্থ্যসেবার মান বজায় রাখার আহ্বান এমপি মিজানের
ইবিএইউবিতে ইএসসি ফুটবল সুপার লীগ
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ১০২ জন
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
ডিসেম্বরে পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন
সোনামসজিদ স্থলবন্দর : কর্মবিরতি সিঅ্যান্ডএফ কর্মচারীদের
ব্যবসায়ী এরফান আলীর ২য় মৃত্যুবার্ষিকী পালিত
Printed on: November 04, 2026
November 04, 2026
নাচোল
নাচোলে স্বাস্থ্যসেবার মান বজায় রাখার আহ্বান এমপি মিজানের
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে সনাক-ইয়েস-এসিজি সমন্বয় সভা
Nov 04, 2026
ইবিএইউবিতে ইএসসি ফুটবল সুপার লীগ
Nov 04, 2026
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ১০২ জন
Nov 04, 2026