বুধবার ০৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 04, 2026
November 04, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

ইবিএইউবিতে ইএসসি ফুটবল সুপার লীগ

Published: November 04, 2026 at 02:09 PM
ইবিএইউবিতে ইএসসি ফুটবল সুপার লীগ

চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি’র স্পোর্টস ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ইএসসি সুপার লিগ-২০২৬, সিজন-১ ফুটবল’ প্রতিযোগিতা শেষ হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (পুরাতন) চার দিনব্যাপী এই ফুটবল প্রতিযোগিতা গত ১ নভেম্বর শুরু হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের ৭টি টিম এই প্রতিযোগিতায় অংশ নেয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। 

টুর্নামেন্টের শেষ দিন বুধবার বেলা ১১টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ২৮তম ব্যাচ চ্যাম্পিয়ন এবং ২৭তম ব্যাচ রানার্সআপ হয়।

সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সফিকুল বারী বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি ও পুরস্কার তুলে দেন। 

এ সময় উপাচার্য টুর্নামেন্টটির সফল সমাপ্তিতে স্পোর্টস ক্লাবের উপদেষ্টামণ্ডলী এবং এক্সিকিউটিভ কমিটির সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সৌহার্দ্যপূর্ণ নেতৃত্ব গঠনের অনন্য মাধ্যম হলো খেলাধুলা। পড়াশোনার পাশাপাশি এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ ও দলগত চেতনায় সমৃদ্ধ করে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।