বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) বিশ্ব জুডো দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল বেগম মহসিন ফাজিল মাদ্রাসার ৯ম শ্রেণীর দুই শিক্ষার্থী। প্রতিযোগিতায় মুদ্দাসসিরুর রহমান স্বর্ণ পদক এবং মুরসালিন রৌপ্য পদক অর্জন করেছেন। গত বুধবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এদিকে শিক্ষার্থীদের এই গৌরবময় অর্জনে মাদরাসার পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
মাদাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা তোফাজ্জল হোসেন বিজয়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এ সময় মাদ্রাসার সহকারী অধ্যাপক নুরুল হুদাসহ অন্যান্য শিক্ষক ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুদ্দাসসিরুর ও মুরসালিন নাচোল জুডো, কারাতে ও বক্সিং অ্যাকাডেমির কোচ রেজাউল করিমের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নেন।