চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গত রবিবার রাতে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংরইল গ্রামে এ অভিযান চালায় নাচোল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— সিংরইল পীরতলাপাড়ার মৃত বাঠু মন্ডলের ছেলে শ্রী জয়ন্ত মন্ডল (৪৫) ও কুস্মাডাঙ্গা গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মো. আব্দুর রহিম (৪৫)।
সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।
ওই পোস্টে আরো জানানো হয়, সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় কাজ করছে পুলিশ। তারই অংশ হিসেবে নাচোল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মো. জিয়াউর রহমানসহ পুলিশের একটি দল রবিবার রাত সোয়া ৮টার দিকে অভিযানে বের হয়। অভিযানে শ্রী জয়ন্ত মন্ডল ও মো. আব্দুর রহিমকে ৩৫৭ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।