চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়ায় নিজ অর্থায়নে ও সরকারি সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তকরণ কিট দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
বুধবার নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবীর কাছে এসব কিট হস্তান্তর করেন তিনি।
এ সময় ডেঙ্গু সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেয়া হয়। পরে হাসপাতাল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশা জন্মে এমন স্থান চিহ্নিতকরণ কর্মসূচিতে অভিযানে অংশগ্রহণ করেন সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানসহ জামায়াতের নেতাকর্মী, হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা।