বুধবার ০৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 07, 2026
October 07, 2026
নাচোল
নাচোল

নাচোল শিশু-কিশোর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Published: October 07, 2026 at 01:24 PM
নাচোল শিশু-কিশোর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়েছে। নাচোল উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মডেল মসজিদে এসব পুরস্কার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আতাউর রহমান। প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির আজম। বিশেষ অতিথি ছিলেন— সমসপুর দাখিল মাদরাসার সহকারী মৌলভী কামাল উদ্দিন ও নাচোল খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল্লাহ্।

অনুষ্ঠানে বক্তারা কোমলমতি শিশু-কিশোরদের নৈতিক ও মেধা বিকাশে এ ধরনের ইসলামিক সংস্কৃতি ও জ্ঞানচর্চামূলক প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন। 

প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও স্মারক পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে নাচোলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।