বুধবার ০৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 07, 2026
October 07, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ৩০ জন ফিরে পেলেন হারানো মোবাইল

Published: October 07, 2026 at 01:27 PM
চাঁপাইনবাবগঞ্জে ৩০ জন ফিরে পেলেন হারানো মোবাইল

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের নিরলস প্রচেষ্টা, আন্তরিকতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

থানাভিত্তিক উদ্ধারকৃত মোবাইল ফোন হচ্ছে— সদর মডেল থানা ১৫টি, শিবগঞ্জ থানা ৬টি,  গোমস্তাপুর থানা ২টি ও নাচোল থানা ৭টি।

বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারের এ কার্যক্রমে সংশ্লিষ্ট থানাসমূহের পুলিশ সদস্যদের আন্তরিকতা, পেশাদারিত্বের প্রচেষ্টার ফলে ভুক্তভোগীরা তাদের প্রিয় মোবাইল ফোন ফিরে পাওয়ার সুযোগ পেয়েছেন।

হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকগণ আবেগাপ্লুত হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।