বুধবার ১৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 14, 2026
October 14, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে একজন নিহত

Published: October 14, 2026 at 01:38 PM
শিবগঞ্জে ট্রাক-সিএনজির  সংঘর্ষে একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে আজিম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আজিম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের টকনা গ্রামের হাসানুর রহমান হাসানের ছেলে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ছত্রাজিতপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, সকালে ছত্রাজিতপুর বাজারে সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আজিম গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি।