বুধবার ১৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 14, 2026
October 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

ডেঙ্গু প্রতিরোধে দুটি বিদ্যালয়ে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন

Published: October 14, 2026 at 01:56 PM
ডেঙ্গু প্রতিরোধে দুটি বিদ্যালয়ে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের  ক্যাম্পেইন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে স্কুলপর্যায়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলাশহরের পুরাতন বাজারে অবস্থিত কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পেইনের আয়োজন করে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য দেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শামশুন নাহার, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন— কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বেগম, সহকারী শিক্ষক নাসরিন আখতার ও শাহনাজ পারভীন, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী রাফিউল ইসলাম, প্রচারাভিযান সম্পাদক আর রাফি, গণমাধ্যম সম্পাদক রিফাত রায়হান, তথ্যায়ন সম্পাদক আজমারুল ইসলাম, সদস্য আল-আমীন, সাখাওয়াত হোসেন, আব্দুল ওয়াখিল, ইমন খান, উম্মে ফাতেমা পুষ্পিতা, নাজমা খাতুন, খাদিজাতুল কুবরা, প্রয়াসের সিনিয়র অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা।

বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় ক্যাম্পেইনের আয়োজন করে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। প্রচারে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিস।

এর আগে নবাবগঞ্জ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে স্কুলপর্যায়ে ক্যাম্পেইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন— প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও বাড়ি আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে ভূমিকা রাখতে হবে। কেউ যেন ডাবের খোসা, দইয়ের কাতারিসহ যে কোনো পাত্র যেন যেখানে-সেখানে ফেলে না রাখে। কারণ এসব পাত্রে বৃষ্টির পানি জমে এবং সেই পানিতে এডিস মশার জন্ম হয়। সেই মশা মানুষকে কামড়ালে ডেঙ্গু রোগ হয়। কাজেই এ ব্যাপারে নিজেদের সচেতন হতে হবে এবং অন্যদেরকেও সচেতন করতে হবে।