‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সচেতনতা বৃদ্ধির লক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চৌকস দল অগ্নি নির্বাপণ, ভূমিকম্পসহ দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন ধরনের মহড়া প্রদর্শন করে। মহড়ায় শিক্ষার্থীদেরকেও অগ্নি নির্বাপণে বিষয়ে শিক্ষা দেয়া হয়। শেষে দিবসটি উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁপাইনবাবগঞ্জের উপ সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম, অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা ক্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হাসান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. শাহিনুর আলম, গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।
গোমস্তাপুর প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় র্যালি, অগ্নিনিবারক মহড়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে র্যালিটি বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একইস্থােেন এসে শেষ হয়। পরে সেখানে উপজেলা ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিনির্বারক মহড়া প্রদর্শিত হয়। মহড়া শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। সভায় সূচনা বক্তব্য দেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলামের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- রহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনমাষ্টার মহাতাব উদ্দিন মৃধা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইউসুফ আলী, সিনিয়র সাংবাদিক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম ও সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন। আলোচনাসভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় পারিবারিক পর্যায় থেকে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল অবকাঠামো গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।