মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জানুয়ারির মধ্যে নিজস্ব ক্যাম্পাসের কাজ শুরু হবে : উপাচার্য সফিকুল বারী চাঁপাইনবাবগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত জেলা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় স্বাস্থ্য অধিকার ফোরামের সরকার ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট প্রকল্প চালু করতে যাচ্ছে ‎: শিবগঞ্জে ড. সাইমুম পারভেজ বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষায় সংলাপ নাচোলে নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালত : দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড গোমস্তাপুরে বিএমডিএ’র ৫০০০ চারা রোপণ কর্মসূচির উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৯২ জন ডেঙ্গু আক্রান্ত নাগরিক ফোরামের স্থায়িত্বশীলতা বিষয়ক কর্মশালা
Printed on: October 13, 2026
October 13, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালত : দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

Published: October 13, 2026 at 01:44 PM
ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালত : দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে অবৈধভাবে রাসায়নিক সার ও কীটনাশক মজুতের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। 

মঙ্গলবার এই অভিযান চালানো হয়। এসময় ইসলামপুর ইউনিয়নের বেড়াপাড়া গ্রামের খুচরা সার বিক্রেতা মো. মজিবুর রহমানকে সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া একই ইউনিয়নের ক্লাবহাটের কীটনাশক ব্যবসায়ী মো. খাইরুল ইসলামকে বিনা লাইসেন্সে সার ও বীজ বিক্রয় ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।  

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার  সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. সুনাইন বিন জামান  ও অতিরিক্ত কৃষি অফিসার আনিসুল হক মাহমুদ। উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান এই তথ্য জানিয়েছেন। যারা এমন কাজ করছেন তাদের সতর্ক করা হয়। এমন অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।