চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে হাসপাতালে তত্ত্বাবধায়কের কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রফেসর সুলতানা রাজিয়া। প্রধান অতিথি ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হসিবুস সাত্তার।
এ সময় উপস্থিত ছিলেন— ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহবুব হাসান, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, বাংলাদেশ হেলাথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার (অ্যাডভোকেসি) মোফাখখার মোর্শেদ খান চৌধুরী ও প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম, প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী রাফিউল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী বিপাশা রবি দাস, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা।
বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় মতবিনিময় সভার আয়োজন করে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।
সভায় হাসপাতালে সেবাগ্রহীতা ও সেবা প্রদানসহ স্বাস্থ্য বিষয়ে আলোচনা করা হয়।