মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জানুয়ারির মধ্যে নিজস্ব ক্যাম্পাসের কাজ শুরু হবে : উপাচার্য সফিকুল বারী চাঁপাইনবাবগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত জেলা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় স্বাস্থ্য অধিকার ফোরামের সরকার ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট প্রকল্প চালু করতে যাচ্ছে ‎: শিবগঞ্জে ড. সাইমুম পারভেজ বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষায় সংলাপ নাচোলে নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালত : দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড গোমস্তাপুরে বিএমডিএ’র ৫০০০ চারা রোপণ কর্মসূচির উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৯২ জন ডেঙ্গু আক্রান্ত নাগরিক ফোরামের স্থায়িত্বশীলতা বিষয়ক কর্মশালা
Printed on: October 13, 2026
October 13, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে বিএমডিএ’র ৫০০০ চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

Published: October 13, 2026 at 01:43 PM
গোমস্তাপুরে বিএমডিএ’র ৫০০০ চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় অংশীদারত্বের ভিত্তিতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯ টায় লক্ষীপুর পাতান মার্চেন্টের বাথান সংলগ্ন সড়কে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। বিএমডিএ গোমস্তাপুর জোনের সহকারী প্রকৌশলী আলম আব্দুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন-গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, সিনিয়র সাংবাদিক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, বিএনপি নেতা ও রহনপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফুল হক, স্থানীয় বাসিন্দা আফজাল হোসেন।

উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় রহনপুর ইউনিয়নের স্বরসতীপুর হতে লক্ষ্মীপুর পর্যন্ত এবং জনতা স্কুল মোড় হতে হুক্কাপুর পর্যন্ত রাস্তার দু’ধারে বনজ, ফলদ ও ওষধি প্রজাতির মোট ৫ হাজার চারা রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএমডিএ এই উদ্যোগ বাস্তবায়ন করছে।