মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ১১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি পরিস্থিতি মোকবিলা করতে হবে নভেম্বর পর্যন্ত নারায়ণপুরে পুঁতে রাখা ২০ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক শিবগঞ্জে এসআরবি’র অভিযান : পৌনে ৭ কেজি হেরোইন জব্দ, একজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত রামেক হাসপাতালে মৃত্যু দুই ডেঙ্গু রোগীর চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সচেতনতা বাড়াতে নারী সমাবেশ গোমস্তাপুরে ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫ তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী : জাতিসংঘ
Printed on: September 29, 2026
September 29, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

সচেতনতা বাড়াতে নারী সমাবেশ গোমস্তাপুরে

Published: September 29, 2026 at 01:49 PM
সচেতনতা বাড়াতে নারী সমাবেশ গোমস্তাপুরে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জিবিএমএস কর্মপরিকল্পনার আওতায় সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত প্রতিশ্রুতি ও প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচির বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকেলে উপজেলার পুনর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, মাদক ও বাল্যবিয়ে রোধ, হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণসহ সামাজিক-নৈতিক অবক্ষয় রোধ এবং মানবিক মূল্যবোধ সৃষ্টির মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিস আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন— জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন। প্রধান অতিথির বক্তব্য দেন— উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। সূচনা বক্তব্য দেন— বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলিয়া খাতুন। 

সমাবেশে অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান ও রহনপুর ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয়রা।  

সমাবেশে বক্তারা এসব অগ্রাধিকারমূলক কর্মসূচি সফল করতে এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে নারীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। 

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।