বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: September 16, 2026
September 15, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার ৩

Published: September 15, 2026 at 12:46 PM
গোমস্তাপুরে সন্ত্রাস  বিরোধী মামলায়  গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাতভর অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শ্যামপুর গ্রামের মো. শাহজাহান আলী দুখুর ছেলে মো. খাদিমুল ইসলাম (২৮), বোয়ালিয়া ইউনিয়নের নরশিয়া গ্রামের মৃত তহসেন আলীর ছেলে মো. সাদেক আলী (৪৫) এবং গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ী গ্রামের মৃত আবুল কালাম আযাদের ছেলে মো. জান্নাতুল আলম ওরফে মধু (৪৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার খাদিমুল ইসলাম গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে পরিচিত। সাদেক আলী আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও অর্থ জোগানদাতা এবং জান্নাতুল আলম ওরফে মধু গোমস্তাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি হিসেবে পরিচিত ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান হুমায়ুন রেজার আপন ভাগ্নে। 

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, গ্রেপ্তার তিনজনকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।