ভিনিসিয়ুস জুনিয়রের চার ম্যাচ নিষেধাজ্ঞার সময়ে আর্দা গুলারকে প্রথম একাদশে বেছে নিয়েছেন হোসে মরিনিয়ো। আর প্রতিবারই তিনি সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন। সর্বশেষ পঞ্চম ম্যাচে করলেন তৃতীয় গোল, ছিল অ্যাসিস্টও। এ ছাড়া টানা দ্বিতীয় ম্যাচে ফেদে ভালভার্দের দৃষ্টিনন্দন শট ও কিলিয়ান এমবাপের গোলে ভ্যালেন্সিয়াকে ৩-০ ব্যবধানে হারাল রিয়াল মাদ্রিদ। এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী ও লা লিগার টেবিল টপার বার্সেলোনার সঙ্গে ব্যবধানটা তিন পয়েন্টে নামিয়ে এনেছিল লস ব্লাঙ্কোসরা। এবার এক ম্যাচ বেশি খেলার পর মরিনিয়োর দল তাদের ধরে ফেলেছে। ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়া স্টেডিয়ামে নেমে পুরোদমে দাপট দেখিয়েছে রিয়াল। ৬৮ শতাংশ পজেশন আর লক্ষ্যে শট ১১টি। স্বাগতিকরা লক্ষ্যে রাখতে পারে ২টি শট। রিয়াল অবশ্য প্রথম সুযোগ তৈরি করতে কিছুটা সময় নিয়ে ফেলে। অষ্টাদশ মিনিটে অঁরেলিয়ে চুয়ামেনির ভুলে বল পেয়ে ভ্যালেন্সিয়া জোরালো শট নিলে থিবো কোর্তোয়া দুর্দান্ত সেভ করেছেন। মিনিট দুয়েক পর তাদের গোল বাতিল হয় অফসাইডের কারণে। সেই চাপ সামলে ২৬ মিনিটে রিয়াল লিড নেয় ভালভার্দের গোলে। ফাউলের স্বীকার হওয়ার পর এমবাপে ফ্রি-কিক নিলে রক্ষণ দেয়ালে লাগে, এরপর উরুগুইয়ান তারকা নিচু শটে সেটি জালে জড়ান। রিয়ালের পরপর দুই ম্যাচেই ডি-বক্সের বাইরে থেকে উরুগুইয়ান তারকা চোখধাঁধানো শটে গোল করলেন। এর আগের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ এইকে এথেন্সের বিপক্ষে জয়ের ম্যাচেও এমন গোল করেছিলেন ভালভার্দে। ১০ মিনিটের ব্যবধানে জুড বেলিংহ্যামের কাটব্যাক পেয়ে গুলার ছয় গজ বক্সের বাইরে থেকে ভলি শটে স্কোরলাইন ২-০ করেন। বিরতির আগেই এই তুর্কি মিডফিল্ডারের আরেকটি শট ভ্যালেন্সিয়া গোলরক্ষকের হাতে পরাস্ত হয়। ফিরতি বল পেয়ে উড়িয়ে মারেন ইয়ান দিয়োমান্দে। দ্বিতীয়ার্ধে এমবাপের পরপর দুটি প্রচেষ্টা স্বাগতিক গোলরক্ষক স্তোল দিমিত্রিয়েভস্কি কাছে পরাস্ত হয়। ৬৫ মিনিটে বেলিংহ্যামের বক্সে ঢুকে নেওয়া শটও ঠেকিয়ে দেন তিনি। এমবাপেরও আরেকটি বল সহজে ধরাশায়ী হওয়ার পর ভ্যালেন্সিয়ার শট ঠেকান রিয়াল গোলরক্ষক কোর্তোয়া। ৭৫ মিনিটে তৃতীয় গোলে রিয়ালের জয় নিশ্চিত করেন এমবাপে। গুলারের পাস পেয়ে তিনি গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান। যা চলতি লা লিগায় তার ১৩তম গোল। ১৫ গোল নিয়ে সামনে আছেন কেবল বার্সেলোনার ব্রাজিল তারকা রাফিনিয়া। গুলার চলতি মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে ৪ গোল ও সাতটি অ্যাসিস্ট করেছেন। তিন গোলে পিছিয়ে পড়া ভ্যালেন্সিয়া ৭৯ মিনিটে ১০ জনের দলে পরিণত হয়। এমবাপেকে ফাউল করে লাল কার্ড দেখেন ডিফেন্ডার হোসে গায়া। যদিও এরপর আর ব্যবধান বাড়েনি। লা লিগার টেবিলে দুইয়ে থাকা রিয়ালের ১২ ম্যাচে ৩০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট বার্সারও।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
কুটির ও মাইক্রো উদ্যোক্তা খাতে ২,৫০০ কোটি টাকা বিতরণ পিকেএসএফ’র
পরিবেশ অধিদপ্তরের অভিযানে গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
ভ্যালেন্সিয়ার সাথে দাপুটে জয় পেল রিয়াল
ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন জশ টাং
রিয়াদে সৌদি তেল কোম্পানির ভবনে হামলা
মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন
বিবিএসকে স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় সরকার : অর্থমন্ত্রী
Printed on: November 08, 2026
November 08, 2026
খেলাধুলা
ভ্যালেন্সিয়ার সাথে দাপুটে জয় পেল রিয়াল
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026