আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসরের ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। এক বিবৃতিতে কিংবদন্তি এই ফুটবলারের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করেছে তারা। একই সঙ্গে যথাযথ সম্মাননা ছাড়া রোনালদোর বিদায় মেনে নেবে না বলেও জানিয়েছে ফেডারেশন। রোনালদোকে শুধু অসাধারণ একজন খেলোয়াড় নয়, অনুপ্রেরণাদায়ী নেতা, নিবেদনের প্রতীক এবং জাতীয় দলের চেতনার অন্যতম প্রধান মুখ হিসেবে অভিহিত করেছে এফপিএফ। বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতীয় দলের হয়ে কিংবদন্তিতুল্য আন্তর্জাতিক ক্যারিয়ারে অধিনায়ক ২৩৪ ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১৪৬টি। দেশের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, ভেঙেছেন একের পর এক রেকর্ড। পর্তুগিজ ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে, এমন অনেক অর্জনের পথে দলকে নেতৃত্ব দিয়েছেন।’ পর্তুগালের জার্সির প্রতি রোনালদোর নিঃশর্ত ভালোবাসার কথাও তুলে ধরেছে ফেডারেশন। তাদের ভাষায়, তার প্রতিটি ঘামের বিন্দু, গুরুত্বপূর্ণ গোল এবং মাঠে অধিনায়কের আর্মব্যান্ডের প্রতি সম্মান—সবকিছুতেই ফুটে উঠেছে দেশের প্রতি তার নিবেদন। বিশ্বমঞ্চে পর্তুগালের নাম উজ্জ্বল করতেও বড় ভূমিকা রেখেছেন তিনি। রোনালদোর বিদায়কে ঘিরে বিশেষ আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছে এফপিএফ। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই বিদায় যেন যথাযথ সম্মাননা ছাড়া না হয়, তা আমড়া কোনোভাবেই মেনে নিতে পারি না। রোনালদোর বিশাল ক্যারিয়ারের উপযুক্ত সম্মান জানাতে আমড়া আয়োজন করতে চাঁই, পরিকল্পনা করতে চাঁই। এমন একটি আয়োজন করতে চাঁই, যেখানে সমর্থকরা ও পুরো দেশ আরেকবার তাকে অভিবাদন জানাতে ও উদ্যাপন করতে পারবে।’ রোনালদোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেডারেশন লিখেছে, ‘সবকিছুর জন্য ধন্যবাদ, অধিনায়ক! এই বাড়ি সব সময় তোমারই থাকবে। চলো, এক হাজারতম গোলের দিকে এগিয়ে যাই!’
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৬৯ জন
কারাগারগুলোতে নিরাপত্তা জোরদারে ৭ নির্দেশনা
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
রোনালদোর বিদায় মেনে নিতে নারাজ পর্তুগিজ ফুটবল ফেডারেশন
জয় দিয়ে সাফ শুরু করলো বাংলাদেশ
নতুন বিশ্বরেকর্ডে নাম লেখালেন হাসান মাহমুদ
দিন শেষে এখনও ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ
পরিদর্শক থেকে এএসপি হলেন পুলিশের ৭৮ কর্মকর্তা
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের দ্বিতীয় সভা ৯ নভেম্বর
নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন বিজয় সেতুপতি
Printed on: November 06, 2026
November 06, 2026
খেলাধুলা
রোনালদোর বিদায় মেনে নিতে নারাজ পর্তুগিজ ফুটবল ফেডারেশন
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৬৯ জন
Nov 06, 2026
কারাগারগুলোতে নিরাপত্তা জোরদারে ৭ নির্দেশনা
Nov 06, 2026
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
Nov 06, 2026
জয় দিয়ে সাফ শুরু করলো বাংলাদেশ
Nov 06, 2026
নতুন বিশ্বরেকর্ডে নাম লেখালেন হাসান মাহমুদ
Nov 06, 2026