সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৮৮ রান তুলেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা ৩৫৬ রানের জবাবে এখনও ২৬৮ রানে পিছিয়ে স্বাগতিকরা। দিন শেষে তাওহিদ হৃদয় ২৯ এবং মুশফিকুর রহিম ১৯ রানে অপরাজিত আছেন। চতুর্থ উইকেটে তাদের ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে শেষ বিকালে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। ৩৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। নতুন বলে শামার জোসেফ ও জেইডেন সিলসের বোলিংয়ে ২২ রানেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা। সাদমান ইসলামের চোটে ওপেনিংয়ে নামা নাঈম হাসান ৫ রান করে ফেরেন। এরপর কেভিন উইকহ্যামের দুর্দান্ত ক্যাচে ১৬ রানে থামেন তানজিদ হাসান তামিম। পরে ২৯ রানের জুটি গড়লেও শামার জোসেফের বলে বোল্ড হয়ে ১৮ রান করে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৫১ রানে তৃতীয় উইকেট হারানোর পর হৃদয়ের সঙ্গে জুটি গড়েন মুশফিক। এর আগে দ্বিতীয় দিন সকালে ৪ উইকেটে ২৩৫ রান নিয়ে ব্যাটিং শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পেসারদের দারুণ বোলিংয়ে প্রথম সেশনেই ৪ উইকেট হারায় সফরকারীরা। এক ওভারে আমির জাঙ্গু ও অধিনায়ক রস্টন চেজকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান হাসান মাহমুদ। পরে জসুয়া বিশপকে আউট করে নিজের ফাইফার পূর্ণ করেন এই পেসার। ২১২ বলে ১৩৩ রান করে ফেরেন জাঙ্গু। এ ছাড়া জাস্টিন গ্রেভসকে ৫১ রানে বোল্ড করেন মেহেদি হাসান মিরাজ। শেষ দিকে জোমেল ওয়ারিকান ও জেইডেন সিলসের ৩৩ রানের জুটি ভাঙেন মিরাজ। ১৫ রান করা সিলস এলবিডব্লিউ হলে ১০৬.৪ ওভারে ৩৫৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে ৯০ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ পেয়েছেন দুটি করে উইকেট।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৬৯ জন
কারাগারগুলোতে নিরাপত্তা জোরদারে ৭ নির্দেশনা
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
রোনালদোর বিদায় মেনে নিতে নারাজ পর্তুগিজ ফুটবল ফেডারেশন
জয় দিয়ে সাফ শুরু করলো বাংলাদেশ
নতুন বিশ্বরেকর্ডে নাম লেখালেন হাসান মাহমুদ
দিন শেষে এখনও ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ
পরিদর্শক থেকে এএসপি হলেন পুলিশের ৭৮ কর্মকর্তা
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের দ্বিতীয় সভা ৯ নভেম্বর
নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন বিজয় সেতুপতি
Printed on: November 06, 2026
November 06, 2026
খেলাধুলা
দিন শেষে এখনও ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৬৯ জন
Nov 06, 2026
কারাগারগুলোতে নিরাপত্তা জোরদারে ৭ নির্দেশনা
Nov 06, 2026
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
Nov 06, 2026
জয় দিয়ে সাফ শুরু করলো বাংলাদেশ
Nov 06, 2026