সোমবার ০২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
অ্যানফিল্ডে ১৪ বছর পর লিভারপুলকে হারাল আর্সেনাল ব্রিটিশ নাগরিকত্বে আফগান লিগে নাম লেখালেন আমির বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা দিলো দ. আফ্রিকা চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সার নিয়ে কৃষকদের অভিযোগ শুনলেন এমপি বুলবুল : দিলেন তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের কমিউনিটি সংলাপ নাচোলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ : নাচোলে ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
Printed on: November 02, 2026
November 02, 2026
খেলাধুলা
খেলাধুলা

অ্যানফিল্ডে ১৪ বছর পর লিভারপুলকে হারাল আর্সেনাল

Published: November 02, 2026 at 02:12 PM
অ্যানফিল্ডে ১৪ বছর পর লিভারপুলকে হারাল আর্সেনাল

ব্রাইটনের বিপক্ষে ম্যানসিটির ঘরের মাঠে হারের সুযোগ পুরোপুরি কাজে লাগাল আর্সেনাল। লিভারপুলের বিপক্ষে ১-০ গোলের জয়ে তিন পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থানে উঠে গেল ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। গত শনিবার ম্যানসিটি ব্রাইটনের কাছে পরাজিত হয়। আর্সেনালের সামনে সুযোগ আসে শীর্ষস্থান দখল করার। কিন্তু পরিসংখ্যান তাদের অনুকূলে ছিল না। কারণ অ্যানফিল্ডে গানারদের সবশেষ লিগ ম্যাচে জয় ছিল ২০১২ সালে। লিভারপুলের মাঠে সেই চক্র থেকে বেরিয়ে এলো মিকেল আর্তেতার দল। ১৪ বছর পর অ্যানফিল্ডের মাঠে জিতল উত্তর লন্ডনের ক্লাব। ম্যাচের একমাত্র গোল এসেছে ১৬তম মিনিটে। গোলমুখের সামনে বাড়ানো ডেকলান রাইসের নিচু ক্রস ব্যাকপোস্ট থেকে জালে জড়ান কাই হ্যাভার্জ। চলতি মৌসুমে আর্সেনালের জার্সিতে তৃতীয় গোল করে ইলকাই গুন্ডোগানকে পেছনে ফেলে প্রিমিয়ার লিগ ইতিহাসে জার্মান হিসেবে রেকর্ড গোলদাতার আসনে বসেন। ২০২০-২৩ পর্যন্ত চেলসিতে ১৯ গোল করে উত্তর লন্ডন ক্লাবে এসে ২৭তম গোল করেন হ্যাভার্জ। তারপর থেকে আর্সেনাল লিভারপুলের আক্রমণের ঢেউ সামলাতে হিমশিম খায়। প্রথমার্ধের বাকি সময়ে স্বাগতিকরা সমতা ফেরাতে মরিয়া ছিল। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেও লিভারপুল তাদের আধিপত্য ধরে রেখেছিল। কিন্তু আর্সেনাল তাদের রক্ষণভাগ যথেষ্ট আঁটসাঁট করে ফেলে। রেডরা সেভাবে আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি। মাইলস লুইস-স্কেলি মাঠে নামার পর আর্সেনাল মোমেন্টাম ফেরানোর চেষ্টা করে। ক্রিস্টোস জোলিসের একটি শট আলিসন এক হাতে সেভ করে ২-০ হতে দেননি। ম্যাচ শেষে হ্যাভার্জের ওই গোলই আর্সেনালের তিন পয়েন্টের জন্য যথেষ্ট ছিল। তাতে ২০১২ সালের পর প্রথমবার লিভারপুলের মাঠে প্রিমিয়ার লিগে জয়ের আনন্দে মাতে তারা। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট আর্সেনালের। ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানসিটি। এই হারে লিভারপুল পঞ্চম স্থানে, কিন্তু শীর্ষ দল আর্সেনালের সঙ্গে ব্যবধান ৯ পয়েন্টের।