চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা প্রশাসন ও নাচোল ইউনিয়নের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’র ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার সকাল সাড়ে ৮টায় নাচোল ইউনিয়নের নাসিরাবাদ হাই স্কুল মাঠে এই খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হয়।
গ্রামীণ পর্যায়ে অবহেলিত থাকা ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার উদ্দেশ্যেই এই আয়োজন।
উদ্বোধনী ও বাছাই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন— উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষা অফিসার মজনু মিয়া, নাচোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন ও পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথিগণ খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।
এছাড়াও নেজামপুর ইউনিয়নেও ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’র খেলোয়াড় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে