মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 27, 2026
October 26, 2026
নাচোল
নাচোল

নাচোলে পাচারের সময় ১৮বস্তা সার আটক

Published: October 26, 2026 at 02:08 PM
নাচোলে পাচারের সময় ১৮বস্তা সার আটক

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় স্থানীয়দের সহায়তায় ১৮ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। নাচোল থেকে অন্যত্র নিয়ে যাওয়ার সময়ে সারগুলো জব্দ করা হয়।

সোমবার দুপুর ১টার দিকে উপজেলার খেসবা গ্রামের দিঘিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম জানান, ৭ বস্তা এমওপি, ৭ বস্তা ডিএপি ও ৪ বস্তা টিএসপি সার শিবগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় খেসবা দিঘিপাড়া এলাকার লোকজন আটক করে আমাদের জানালে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস মহোদয়সহ আমরা সেখানে গিয়ে সারগুলো জব্দ করি। তবে সারের মালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। 

সলেহ আকরাম আরো বলেন, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের নির্দেশনা অনুযায়ী জব্দ করা ১৮ বস্তা সার বিধি মোতাবেক বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।