রবিবার ২৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 25, 2026
October 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

মহারাজপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত

Published: October 25, 2026 at 01:37 PM
মহারাজপুরে সড়ক দুর্ঘটনায়  শিক্ষিকা নিহত

চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ মহাসড়কের লালাপাড়া মোড় এলাকায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী হাজেরা বেগম (৫৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। নিহত হাজেরা বেগম জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর বাজারের মৃত ছনু মিয়ার স্ত্রী। তিনি ফ্রিডম স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করতেন।

রবিবার বেলা পৌনে ১২টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। 

সদর থানার এসআই বেলাল হোসেন ও পরিবার জানান, শাহজাহান আলীর সঙ্গে মোটরসাইকেলযোগে হাজেরা বেগম চাঁপাইনবাবগঞ্জ শহরে চিকিৎসা নিতে আসছিলেন। লালাপাড়া মোড় দিয়ে বেলা পৌনে ১২টার দিকে আসার সময় অসুস্থতাজনিত কারণে হাজেরা বেগম মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গেলে একটি ট্রলি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে হাজেরা বেগম গুরুতর এবং মোটরসাইকেল চালক সামান্য আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হাজেরা বেগমকে মৃত ঘোষণা করেন।  

বেলাল হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।