চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের করতোয়া কুরিয়ার সার্ভিসের সামনে হতে ১২ দশমিক ৬৫০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে এসআরবি জানিয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে এই পরিমাণ গাঁজা জব্দ করে এসআরবি-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি এই তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’র একটি আভিযানিক দল এসআরবি সদর দপ্তর গোয়েন্দা শাখার সহায়তায় প্রতিনিয়ত অপরাধীর গতিবিধি অনুসরণ ও বিশ্লেষণ করে আসছে। যার প্রেক্ষিতে শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের সার্কিট হাউজ মোড়স্থ বরেন্দ্র অফিসের সামনের রাস্তায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্ট পরিচালনাকালীন রাত সাড়ে ৮টায় ২ জনকে আটক করা হয় এবং তাদের হেফাজত হতে ১২ দশমিক ৬৫০ কেজি গাঁজা, গাঁজা পরিবহনে ব্যবহৃত ১টি ইজিবাইক ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।