দেশের বৃহত্তম সমুদ্রসৈকত কক্সবাজার। অবসর পেলেই মানুষ সেখানে ছুটে যায়। উত্তাল সমুদ্রের জলরাশি দেখতে, বিস্তীর্ণ বালিয়াড়ির সৌন্দর্যে ডুবে থাকতে তারকারাও হরহামেশা যান এই নোনাজলের শহরে। অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্য কক্সবাজার অনেকটা ঘরের মতোই। প্রায়ই সেখানে যান অবকাশ যাপনে। সম্প্রতি একগুচ্ছ ছবি পোস্ট করেছেন ফেসবুকে। ছবিগুলো ধারণ করেছেন কক্সবাজারের কোনো একটি রিসোর্ট থেকে। ছবিতে মিমের পরনে রয়েছে অফ-হোয়াইট রঙের ঢিলেঢালা কুর্তি ও হালকা হলুদ রঙের ফ্লোরাল প্রিন্টের পায়জামা। বোঝাই যাচ্ছে, অবকাশে স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিচ্ছেন অভিনেত্রী। তার ক্যাপশনেও সেই ইঙ্গিত পাওয়া গেল। মিম লিখেছেন, ‘যেখানে (কক্সবাজার) গেলে মনে হয়, ঘরেই আছি।’ অর্থাৎ কক্সবাজার মিমের কাছে এমন একটি জায়গা, যেখানে তিনি স্বস্তি ও প্রশান্তি খুঁজে পান। যেমনটা মানুষ নিজের ঘরে অনুভব করে। নির্ভার, আরামদায়ক অনুভূতি। পোস্টটি দেয়ার পর চার ঘণ্টায় তাতে সাড়ে চার হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। মন্তব্য শতাধিক। কেউ বলছেন, ‘বিদ্যা আমার অন্যতম প্রিয় অভিনেত্রী’; আরেকজনের মন্তব্য, ‘ন্যাচরাল মেকআপ দারুণ, এটাই চালিয়ে যান’; আবার কেউ তার কাছে জানতে চাইছেন হোটেলের নাম। এদিকে অভিনয়ে কিছুদিন আগে মিম সম্পন্ন করেছেন ‘জীবন অপেরা’র শুটিং। আলভী আহমেদের এই সিনেমায় তার সঙ্গে আছেন শরিফুল রাজ। যদিও সিনেমাটি কবে মুক্তি পাবে, তা এখনো জানা যায়নি।
শিরোনাম
মহারাজপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত
এসআরবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৯০ জন ডেঙ্গু আক্রান্ত
স্কাউটার কে এম মাহফুজুর রহমানের দাফন সম্পন্ন
বিরতি ভেঙে পর্দায় ফিরছেন এশা দেওল
নতুন রূপে পর্দায় আসছেন পরীমণি
কক্সবাজারে মিমের অবকাশ যাপন
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক তোফার সুস্থতা কামনায় দোয়া
চাঁপাইনবাবগঞ্জে নবীন শিক্ষার্থীদের বরণ করল ছাত্রশিবির
শিবগঞ্জে সড়ক প্রশস্ত করার দাবিতে ফেসবুকে গণলাইভ
সর্বশেষ খবর
মহারাজপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত
Oct 25, 2026
এসআরবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার
Oct 25, 2026
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৯০ জন ডেঙ্গু আক্রান্ত
Oct 25, 2026
স্কাউটার কে এম মাহফুজুর রহমানের দাফন সম্পন্ন
Oct 25, 2026
বিরতি ভেঙে পর্দায় ফিরছেন এশা দেওল
Oct 25, 2026