দুর্গাপূজার ছুটির আমেজ পুরোপুরি শেষ না হতেই ঘুরতে বের হয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সদ্য নিজের সামাজিক মাধ্যমে নিজেকে ধরা দিলেন সাগরপাড় থেকে। ঘুরতে প্রায়ই দেশের বাইরে যান এই মিম। এবার তবে দেশেই নিজের ছুটি কাটাচ্ছেন। জানালেন, কক্সবাজার সমুদ্র সৈকতে তিনি। প্রকাশ করলেন একগুচ্ছ ছবি। নিজেকে নান্দনিক রূপে, মনোরম পরিবেশে নিজেকে ফ্রেমবন্দি করেছেন। সাগর পাড় থেকে তোলা মিমের স্নিগ্ধ লুকের পাশাপাশি তার মার্জিত পোশাক নজর কেড়েছে বেশ। পরনে নীল রঙের প্রিন্টযুক্ত সাদা টপস। চোখে রোদচশমা, হাতে স্টাইলিশ হ্যান্ডব্যাগ এবং চুলে ফুল গুঁজে যেন নিজের বিচ লুকটি পরিপূর্ণ করেছেন এই অভিনেত্রী। এছাড়াও, কক্সবাজারের বেলাভূমিতে একটি সাদা ঘোড়ার পাশে দাঁড়িয়ে, আবার ঘোড়ার পিঠে চড়ে বেশ কিছু পোজ দিয়েছেন মিম। তার এই পোস্ট করা ছবিগুলোতে ব্যাকগ্রাউন্ডে বাজছে ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর গাওয়া জনপ্রিয় গান ‘দুর দীপবাসিনী’। সৈকতের এই স্টাইলিশ লুকের ছবিগুলো প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভক্তদের নজর কেড়েছে। কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা বিভিন্ন মন্তব্য করে তাদের ভালো লাগা ও মুগ্ধতা প্রকাশ করছেন।
শিরোনাম
গোমস্তাপুরে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুমারপাড়া কিশোরী ক্লাব
লালনের বাণী ও গানে চাঁপাইনবাবগঞ্জে সাধুসঙ্গ
ওবাইদুল আজিম রিংকুকে স্মরণ করল এসএসসি-৯৩ ব্যাচ
বারঘরিয়া বাইশপুতুল দুর্গামন্দিরে বিজয়া পুনর্মিলনী
সদর থানা পুলিশের অভিযানে গাঁজা জব্দ, গ্রেপ্তার দুইজন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৮২ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ৩৯ জনকে, ভর্তি রোগী ১২৯ জন
সোনামসজিদ স্থলবন্দর : আগমীকাল চালু হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম
ভোলাহাটে মোটরসাইকেল ছিনতাই : তিনজন আহত
ইউরোপে তীব্র দাবদাহে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত
সর্বশেষ খবর
লালনের বাণী ও গানে চাঁপাইনবাবগঞ্জে সাধুসঙ্গ
Oct 23, 2026
ওবাইদুল আজিম রিংকুকে স্মরণ করল এসএসসি-৯৩ ব্যাচ
Oct 23, 2026
বারঘরিয়া বাইশপুতুল দুর্গামন্দিরে বিজয়া পুনর্মিলনী
Oct 23, 2026
সদর থানা পুলিশের অভিযানে গাঁজা জব্দ, গ্রেপ্তার দুইজন
Oct 23, 2026