বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ স্বাস্থ্য সচিবের চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ২৫ দুস্থের মধ্যে আড়াই লাখ টাকার চেক বিতরণ শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন সোনামসজিদ ইমিগ্রেশন : ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে : যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : ভোলায় সাংবাদিকদের স্পিকার
Printed on: October 22, 2026
October 22, 2026
বিনোদন
বিনোদন

পারফিউম ব্যবসায় বাজিমাত করলেন সামান্থা

Published: October 22, 2026 at 10:22 AM
পারফিউম ব্যবসায় বাজিমাত করলেন সামান্থা

সিনেমার তারকাদের প্রভাব ও সাফল্য এখন শুধুই বক্স অফিসে সীমাবদ্ধ নেই। সিনেমার বাইরে প্রচারণা ও ব্যবসায়িক খাতেও বিরাট জায়গা দখল করে নিচ্ছেন অনেকে। তেমনই এক তারকা সামান্থা রুথ প্রভু। দক্ষিণ ভারতীয় সিনেমার এই অভিনেত্রী একাধিক ব্যবসার সঙ্গে জড়িত। এর মধ্যে একটি ‘সিক্রেট অ্যালকেমিস্ট’। এটি একটি পারফিউম ব্র্যান্ড। অঙ্কিতা থাডানি ও আকাশ ভালির সঙ্গে মিলে ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেছেন তিনি। আর এই ব্র্যান্ডেরই আয় বাড়ছে তরতর করে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, গত আট মাসে ব্র্যান্ডটির আয় বেড়েছে আট গুণ। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আয় ছাড়িয়েছে ১২০ কোটি রুপি। আবার কিছুদিন আগে তার নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’ মুক্তি পেয়েছে। সেটিও বক্স অফিসে বাজিমাত করেছে। আয় করেছে ১০০ কোটি রুপিরও বেশি। দুই সাফল্য নিয়ে সামান্থা বলেন, “সম্পূর্ণ ভিন্ন দুটি উদ্যোগকে এমন গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছাতে দেখে ভীষণ ভালো লাগছে। ‘মা ইন্তি বাঙ্গারাম’ এমন একটি সিনেমা, যা আমার হৃদয়ের খুব কাছের। অন্যদিকে, ‘সিক্রেট অ্যালকেমিস্ট’ হলো শূন্য থেকে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার যাত্রা, যেখানে এমন একটি দলের সঙ্গে কাজ করেছি, যারা এই উদ্যোগের লক্ষ্য ও ভাবনার প্রতি গভীরভাবে বিশ্বাসী। মানুষের এই ভালোবাসা, আস্থা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। এই সাফল্যগুলোই আমাকে নতুন সীমা অতিক্রম করতে এবং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার মতো কাজ করতে অনুপ্রাণিত করে।” সুগন্ধি ব্র্যান্ড ছাড়াও ব্যবসা রয়েছে সামান্থার। ২০২০ সালে উদ্যোক্তা সুশ্রুতি কৃষ্ণার সঙ্গে যৌথভাবে তিনি প্রতিষ্ঠা করেন ‘সাকি’। এটি ভারতীয় নারীদের জন্য সমসাময়িক ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড। এ ছাড়া হর্ষিতা মোতাপার্থী ও প্রবিষ্টা নাদেল্লার সঙ্গে প্রতিষ্ঠিত ভারতীয় অ্যাকটিভওয়্যার ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘মাইল কালেক্টিভ’-এর সঙ্গেও যুক্ত রয়েছেন সামান্থা। পাশাপাশি পুষ্টিবিষয়ক সাপ্লিমেন্ট ব্র্যান্ড ‘গাটাকা’রও সহপ্রতিষ্ঠাতা তিনি।