বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 12, 2026
October 22, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

সোনামসজিদ ইমিগ্রেশন : ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

Published: October 22, 2026 at 01:12 PM
সোনামসজিদ ইমিগ্রেশন : ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাবার সময় সুলতানা বেগম (৩৫) নামে জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষকে আটক করেছে বিজিবি। গত বুধবার বিকালে সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকায় তাকে আটক করা হয়। পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শেয়ালা কলোনি এলাকার জুলমত আলীর মেয়ে।

বিজিবির অধিনায়ক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুব মহিলা লীগের নেত্রী সুলতানা বেগমকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বিজিবির জিজ্ঞাসাবাদে সুলতানা নিজেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ হিসেবে দাবি করেছেন। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নাশকতার মামলা রয়েছে বলে জানতে পেরেছে বিজিবি।