রবিবার ১৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 18, 2026
October 15, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত

Published: October 15, 2026 at 01:02 PM
শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭০টি ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলীর পক্ষ থেকে এসব কিট দেয়া হয়।

বৃহস্পতিবার বেলা ১১টায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. নাজির আহমেদের কাছে এসব কিট হস্তান্তর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ পৌরসভার সেক্রেটারি আব্দুর রউফ। 

এ সময় পৌর নায়েবে আমির আজিত মাহমুদসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, ডেঙ্গু শনাক্তকরণ কিট সরবরাহের ফলে ডেঙ্গু শনাক্তকরণ কার্যক্রম আরো সহজ হবে এবং রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করবে। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দ্রুত রোগ শনাক্তকরণ ও চিকিৎসা সেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জনস্বাস্থ্য সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধ এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত প্রচেষ্টা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা।