রবিবার ১৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 18, 2026
October 18, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ যুব সংগঠনকে দেয়া হলো ৪ লাখ টাকার চেক

Published: October 18, 2026 at 01:49 PM
চাঁপাইনবাবগঞ্জে পাঁচ যুব সংগঠনকে দেয়া  হলো ৪ লাখ টাকার চেক

দেশব্যাপী যুবসমাজের মানবিক উদ্যোগ, জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমকে স্বীকৃতি দেওয়া ও আরো গতিশীল করার লক্ষে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬ ও অনুদান প্রদান অনুষ্ঠান গত শনিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত  হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধমে উপস্থিত  থেকে এ অনুষ্ঠানের  উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

চাঁপাইানবাবগঞ্জসহ ৬৪ জেলার জেলা প্রশাসক ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকসহ অন্যান্য কর্মকর্তা এই কনফারেন্সে সংযুক্ত ছিলেন। 

অনুষ্ঠান শেষে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬ ও অনুদান প্রদান কর্মসূচির আওতায় স্থানীয় ৫টি যুব সংগঠনের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। 

অনুদান পাওয়া সংগঠনগুলো হলো— নাচোলের ইলা মিত্র স্মৃতি সাংস্কৃতিক যুব একাডেমি, চাঁপাইনবাবগঞ্জ সদরের পাঠানপাড়া যুব কল্যাণ সংস্থা, গোমস্তাপুরের স্টেশনপাড়া প্রগতি নারী যুব উন্নয়ন সংস্থা, শিবগঞ্জের গৌড় যুব উন্নয়ন সংস্থা ও ভোলাহাট উপজেলার ভোলাহাট যুব সংঘ। 

এর মধ্যে মৎস্য চাষ ও গাভী পালন, নকশিকাঁথা, মাছ ও হাঁস চাষ প্রকল্প বাস্তবায়নে ইলা মিত্র স্মৃতি সাংস্কৃতিক যুব একাডেমিকে ১ লাখ টাকার চেক, পাঠানপাড়া যুব কল্যাণ সংস্থাকে ৭৫ হাজার টাকার চেক, স্টেশনপাড়া প্রগতি নারী যুব উন্নয়ন সংস্থাকে ৭৫ হাজার টাকার চেক, গৌড় যুব উন্নয়ন সংস্থাকে ৭৫ হাজার টাকার চেক, ভোলাহাট যুব সংঘকে ৭৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন— জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার কর্মকার, সহকারী পরিচালক মিজানুর রহমান ও সাদিকুজ্জামানসহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ।