শনিবার ১৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে পূজায় হিন্দু নারীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার শাড়ি বিতরণ লালন এখনো প্রাসঙ্গিক : লালন সাঁইয়ের ১৩৬ তিরোধান দিবসের আলোচনায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক শিবগঞ্জে ১৬৪ বস্তা সার আটক কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি হামে আক্রান্ত ২ শিশুর অবস্থার অবনতি, রামেক হাসপাতালে প্রেরণ চাঁপাইনবাবগঞ্জেএকদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৪০ জন আখতারুল ইসলাম রিমনের নেতৃত্বে চীনের ক্যান্টন ফেয়ারে অংশ নিচ্ছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের প্রতিনিধি দল নাচোলে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ মহারাজপুরে এসআরবি’র অভিযানে আম বাগানে মিলেছে ৯২ ককটেল ও গান পাউডার সদৃশ বস্তু চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৭৬ জন : ছাড়পত্র ৩৯ জনকে গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালত : ১৮ বস্তা সার জব্দ ১০ হাজার টাকা অর্থদণ্ড
Printed on: October 17, 2026
October 17, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে পূজায় হিন্দু নারীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার শাড়ি বিতরণ

Published: October 17, 2026 at 01:57 PM
চাঁপাইনবাবগঞ্জে পূজায় হিন্দু নারীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার শাড়ি বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নারীদের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে ৩০০ শাড়ি বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে শাড়িগুলো বিতরণ করেন জাতীয় সংসদে সংরক্ষিত আসনের চাঁপাইনবাবগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলি। 

এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন— প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মকে সমান গুরুত্ব দেন। সকল ধর্মের মানুষ তাদের ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। কাজেই আপনারা সুন্দরভাবে যেন শারদীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য প্রধানমন্ত্রী এই উপহার পাঠিয়েছেন। 

চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, একার পক্ষে কোনো কাজ করা সম্ভব নয়, তাই সকলের সহযোগিতায় এই চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি উন্নত জেলা হিসেবে গড়ে তোলা হবে। যে কোনো প্রয়োজনে তাকে বা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব কিংবা অন্যা কোনো নেতার মাধ্যমে তার শরণাপন্ন হলে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে জানান। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমেও দাবি-দাওয়া জানানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। 

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শাড়ি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন— সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন ও জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম। 

এসময় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

জেলা বিএনপি এই শাড়ি বিতরণের আয়োজন করা হয়েছে।

পরে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর ১০০ নারীর মধ্যে প্রধানমন্ত্রী উপহার হিসেবে শাড়ি বিতরণ করেন সানজিদা ইয়াসমিন তুলি।

নাচোল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে এসব শাড়ি বিতরণ করা হয়।

এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকা, সদস্য সচিব রফিকুল ইসলাম, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।