শনিবার ১৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে পূজায় হিন্দু নারীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার শাড়ি বিতরণ লালন এখনো প্রাসঙ্গিক : লালন সাঁইয়ের ১৩৬ তিরোধান দিবসের আলোচনায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক শিবগঞ্জে ১৬৪ বস্তা সার আটক কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি হামে আক্রান্ত ২ শিশুর অবস্থার অবনতি, রামেক হাসপাতালে প্রেরণ চাঁপাইনবাবগঞ্জেএকদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৪০ জন আখতারুল ইসলাম রিমনের নেতৃত্বে চীনের ক্যান্টন ফেয়ারে অংশ নিচ্ছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের প্রতিনিধি দল নাচোলে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ মহারাজপুরে এসআরবি’র অভিযানে আম বাগানে মিলেছে ৯২ ককটেল ও গান পাউডার সদৃশ বস্তু চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৭৬ জন : ছাড়পত্র ৩৯ জনকে গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালত : ১৮ বস্তা সার জব্দ ১০ হাজার টাকা অর্থদণ্ড
Printed on: October 17, 2026
October 17, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

নাচোলে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ

Published: October 17, 2026 at 01:36 PM
নাচোলে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ১০০ নারীর মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব শাড়ি বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-২আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

নাচোল উপজেলা প্রশাসন বিতরণের আয়োজন করে। উপজেলা মিনি কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক ও মো. ইয়াকুব আলী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শারদীয় দুর্গাপূজার আনন্দ যেন সমাজের সকল শ্রেণির মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে সেই লক্ষ্যে সরকার সার্বিক সহায়তা প্রদান করে যাচ্ছে।