শনিবার ১৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে পূজায় হিন্দু নারীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার শাড়ি বিতরণ লালন এখনো প্রাসঙ্গিক : লালন সাঁইয়ের ১৩৬ তিরোধান দিবসের আলোচনায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক শিবগঞ্জে ১৬৪ বস্তা সার আটক কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি হামে আক্রান্ত ২ শিশুর অবস্থার অবনতি, রামেক হাসপাতালে প্রেরণ চাঁপাইনবাবগঞ্জেএকদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৪০ জন আখতারুল ইসলাম রিমনের নেতৃত্বে চীনের ক্যান্টন ফেয়ারে অংশ নিচ্ছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের প্রতিনিধি দল নাচোলে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ মহারাজপুরে এসআরবি’র অভিযানে আম বাগানে মিলেছে ৯২ ককটেল ও গান পাউডার সদৃশ বস্তু চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৭৬ জন : ছাড়পত্র ৩৯ জনকে গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালত : ১৮ বস্তা সার জব্দ ১০ হাজার টাকা অর্থদণ্ড
Printed on: October 17, 2026
October 17, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

আখতারুল ইসলাম রিমনের নেতৃত্বে চীনের ক্যান্টন ফেয়ারে অংশ নিচ্ছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের প্রতিনিধি দল

Published: October 17, 2026 at 01:40 PM
আখতারুল ইসলাম রিমনের নেতৃত্বে চীনের ক্যান্টন ফেয়ারে অংশ নিচ্ছে চাঁপাইনবাবগঞ্জ  চেম্বারের প্রতিনিধি দল

আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার, নতুন ব্যবসায়িক সম্ভাবনা সৃষ্টি এবং চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সমাজের সঙ্গে বৈশ্বিক বাজারের সংযোগ সুদৃঢ় করার লক্ষে দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২১ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল চীনের ১৪০তম ক্যান্টন ফেয়ারে অংশগ্রহণ করতে যাচ্ছে। 

চেম্বারের সহসভাপতি মো. আখতারুল ইসলাম রিমনের নেতৃত্বে প্রতিনিধি দলটি শনিবার রাত সোয়া ১০টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চীনের উদ্দেশ্যে যাত্রা করে।

ক্যান্টন ফেয়ার বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এ মেলায় বিশ্বের বিভিন্ন দেশের উৎপাদক, আমদানিকারক, রপ্তানিকারক, বিনিয়োগকারী ও ব্যবসায়িক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ মেলায় অংশগ্রহণের মাধ্যমে প্রতিনিধি দলের সদস্যরা আন্তর্জাতিক ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়, নতুন পণ্য ও প্রযুক্তি সম্পর্কে ধারণা অর্জন, সম্ভাবনাময় ব্যবসায়িক অংশীদার খুঁজে বের করা এবং আমদানি-রপ্তানি বাণিজ্যের নতুন সুযোগ সৃষ্টির সুযোগ পাবেন বলে চেম্বার সভাপতি জানিয়েছেন।

দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আব্দুল ওয়াহেদ বলেন, “বর্তমান বিশ্বে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও প্রতিযোগিতায় টিকে থাকতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের ক্যান্টন ফেয়ারে আমাদের প্রতিনিধি দলের অংশগ্রহণ চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীদের জন্য নতুন অভিজ্ঞতা অর্জন, আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা এবং বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। এই সফরের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও যোগাযোগ ভবিষ্যতে জেলার ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।”

প্রতিনিধি দলে আরো রয়েছেন— পরিচালক মো. রাইহানুল ইসলাম লুনা, মো. নাজিবুর রহমান, মো. আব্দুল বারেক, মো. আরিফ উদ্দিন ইতি, মো. আব্দুল আওয়াল এবং সদস্য মো. নাসিম, মো. নাজিমুল হক, মো. আব্দুল ওয়াশি মুহাম্মদ, মাসুম বিল্লাহ, আব্দুল মোমিন, ওমর ফারুক সুমন, ইসমাইল খান শামীম, মামুনুর রশিদ, জাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী, আলি হাসান মুক্ত, রুবেল আলী, জাহিদ হাসান, শরিফুল ইসলাম এবং সহকারী সচিব জয় কুমার ঘোষ। খবর সংবাদ বিজ্ঞপ্তির।