রবিবার ১৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 18, 2026
October 18, 2026
নাচোল
নাচোল

নাচোল ইলা মিত্রের জন্মশতবার্ষিকী পালিত

Published: October 18, 2026 at 01:46 PM
নাচোল  ইলা মিত্রের   জন্মশতবার্ষিকী  পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে ইলা মিত্র স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়ের রাওতাড়ায় ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা চত্বরে ইলা মিত্রের প্রতিকৃতিতে মাল্যদান শেষে স্থানীয় শিশুদের নিয়ে জন্মশতবার্ষিকীর কেক কাটা হয়। 

পরে সংগ্রহশালা কক্ষে ইলা মিত্র স্মৃতি সংসদের সভাপতি বিধান সিংয়ের সভাপতিত্বে ইলা মিত্রের সংগ্রামী জীবনের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন— সংগঠনের সাধারণ সম্পাদক এমএকে জিলানী, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক অভিজিৎ শীল।