শনিবার ১৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে পূজায় হিন্দু নারীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার শাড়ি বিতরণ লালন এখনো প্রাসঙ্গিক : লালন সাঁইয়ের ১৩৬ তিরোধান দিবসের আলোচনায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক শিবগঞ্জে ১৬৪ বস্তা সার আটক কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি হামে আক্রান্ত ২ শিশুর অবস্থার অবনতি, রামেক হাসপাতালে প্রেরণ চাঁপাইনবাবগঞ্জেএকদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৪০ জন আখতারুল ইসলাম রিমনের নেতৃত্বে চীনের ক্যান্টন ফেয়ারে অংশ নিচ্ছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের প্রতিনিধি দল নাচোলে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ মহারাজপুরে এসআরবি’র অভিযানে আম বাগানে মিলেছে ৯২ ককটেল ও গান পাউডার সদৃশ বস্তু চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৭৬ জন : ছাড়পত্র ৩৯ জনকে গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালত : ১৮ বস্তা সার জব্দ ১০ হাজার টাকা অর্থদণ্ড
Printed on: October 17, 2026
October 15, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে আট দিন

Published: October 15, 2026 at 01:04 PM
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে আট দিন

দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আজ ১৬ অক্টোবর শুক্রবার থেকে ২৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন।

তবে এ সময় পাসপোর্টধারী যাত্রীদের জন্য সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে দুই দেশে যাতায়াত সুবিধা চালু থাকবে।

বন্দর সূত্রে জানা যায়, এ সময়ে ভারতের মহদীপুর স্থলবন্দর থেকে আমদানি পণ্যবাহী কোনো গাড়ি সোনামসজিদ বন্দরে প্রবেশ করবে না। একইভাবে সোনামসজিদ বন্দর থেকেও কোনো রপ্তানি পণ্যবাহী গাড়ি ভারতে প্রবেশ করবে না। তবে দুই দেশের খালি গাড়ি নিজ নিজ দেশে ফিরে যেতে পারবে। ছুটি শেষে আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমীন বলেন, মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এক চিঠিতে ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ টানা ৮ দিন বন্দর বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে। ২৪ অক্টোবর থেকে বন্দর পুনরায় সচল হবে বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, পূজা উপলক্ষে বন্ধের সময় বন্দরে সীমিত পরিসরে পণ্য লোড-আনলোড, পরিবহন ও গুদামজাতকরণসহ কিছু কার্যক্রম চালু থাকবে।

এদিকে সোনামসজিদ ইমিগ্রেশন অফিসার এসআই জামিরুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে পারাপার স্বাভাবিক থাকবে। ফলে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবেন।