বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ স্বাস্থ্য সচিবের চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ২৫ দুস্থের মধ্যে আড়াই লাখ টাকার চেক বিতরণ শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন সোনামসজিদ ইমিগ্রেশন : ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে : যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : ভোলায় সাংবাদিকদের স্পিকার
Printed on: October 22, 2026
October 22, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন

Published: October 22, 2026 at 01:13 PM
চাঁপাইনবাবগঞ্জে একদিনে  আরো ৪১ জন ডেঙ্গু  আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি নেই। প্রতিদিন হাসপাতালগুলোয় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হওয়ায় ২৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং বতর্মানে হাসপাতালগুলোয় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে। 

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে ১৮ জন পুরুষ ও ১৪ জন নারীসহ ৩২ জনকে জেলা হাসপাতালে, ৩ জন পুরুষ ও ১ জন নারীসহ ৪ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে, ২ জন পুরুষ ও ২ জন নারীসহ ৪ জন রোগীকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ১ জন পুরুষ রোগীকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। 

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ায় জেলা হাসপাতাল থেকে ১৮ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৪ জনসহ ২৬ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। একই সময়ে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ফলে বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৪৭ জন পুরুষ ও ৫৪ জন নারীসহ ১০১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন পুরুষ ও ১ জন নারীসহ ১০ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন পুরুষ ও ২ জন নারীসহ ১২ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন পুরুষ এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন পুরুষ ও ১ জন নারীসহ ৩ জন রোগী ভর্তি রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ২ হাজার ৫২০ জন, শিবগঞ্জে ১৬৩ জন, গোমস্তাপুরে ১২০ জন, নাচোলে ৭৮ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯২ জনসহ জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৯৭৩ জন। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ১ হাজার ৯২৫ জন সাধারণ ডেঙ্গু রোগী। আক্রান্তদের মধ্যে একই সমেয় ১৬১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।