বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ স্বাস্থ্য সচিবের চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ২৫ দুস্থের মধ্যে আড়াই লাখ টাকার চেক বিতরণ শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন সোনামসজিদ ইমিগ্রেশন : ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে : যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : ভোলায় সাংবাদিকদের স্পিকার
Printed on: October 22, 2026
October 22, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ স্বাস্থ্য সচিবের

Published: October 22, 2026 at 01:19 PM
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে  গুরুত্বারোপ স্বাস্থ্য সচিবের

চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসাপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ। বৃহস্পতিবার তিনি এই হাসপাতাল পরিদর্শন করেন এবং ডেঙ্গু বিষয়ে জনসাধারণকে সচেতন করার প্রতি গুরুত্বারোপ করেন।

বেলা ১২টার দিকে বজলুর রশীদ জেলা হাসপাতালে আসেন। সেখানে ডেঙ্গু ওয়ার্ডগুলো ঘুরে দেখেন তিনি এবং কথা বলেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের সঙ্গে। এছাড়াও অন্যান্য ওয়ার্ডও ঘুরে দেখেন স্বাস্থ্য সচিব।

পরে স্বাস্থ্য সচিব সাংবাদিকদের বলেন, দেশের যে কয়েকটি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ একটি। জেলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। পরিস্থিতির উন্নয়নে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ চেষ্টা করছে উল্লেখ করে স্বাস্থ্য সচিব বলেন, চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু রোগী অনেক। অথচ পাশের রাজশাহী, নাটোর, বগুড়াতে তেমন রোগী নেই। চাঁপাইনবাবগঞ্জ কেন ডেঙ্গু ছড়াচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরো বলেন, জনসচেতনতা ছাড়া ডেঙ্গু পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। সে ক্ষেত্রে হাসপাতালে রোগীদের সেবা দেওয়ার পাশাপাশি জনসচেতনা বৃদ্ধিতে জোর দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

পরে স্বাস্থ্য সচিব জেলা হাসপাতালের চিকিৎসক ও অন্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় সদর আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তার, আরএমও মাহবুব হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় জেলা হাসপাতালের চিকিৎসক সংকটের কথা তুলেন ধরে হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় হাসপাতালের শূন্যপদ পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন স্বাস্থ্য সচিব।

এছাড়াও ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন, চলমান ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধ, আইসিইউ সেবা চালু, হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্ধি এবং জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জেলার স্বাস্থ্যসেবার বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানের মাধ্যমে সাধারণ মানুষের জন্য উন্নত, মানসম্মত ও সহজলভ্য চিকিৎসা সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।