চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী! গত কয়েক দিন ধরেই টালিপাড়ায় এমন গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে অভিনেত্রী বা তাঁর টিমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে গুঞ্জন সত্যি হলে অবিবাহিত হিসেবে এবারের দুর্গাপূজাই হতে পারে মিমির জীবনের শেষ পূজা। প্রতিবারের মতো এবারও পূজার নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মিমি। তবে বিয়ের গুঞ্জনের মধ্যে এবারের পূজার আনন্দ যেন পেয়েছে ভিন্ন মাত্রা। উৎসবের মেজাজে পূজার কেনাকাটা থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে আড্ডা-সবই উপভোগ করেছেন অভিনেত্রী। এর মধ্যেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। সিনেমার ব্যস্ততার পাশাপাশি পূজার আনন্দেও কোনো কমতি রাখেননি তিনি। নবমীর রাতে প্রতিবারের মতো এবারও পূজামণ্ডপে ধুনুচি নাচে অংশ নেন মিমি। গাঢ় গোলাপি বেনারসি ও নীল ব্লাউজে সাবেকি সাজে ধরা দেন তিনি। ঢাকের তালে তাঁর ধুনুচি নাচ নজর কাড়ে উপস্থিত সবার। উৎসবের সেই মুহূর্তগুলোও ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। নবমীর রাতেই সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন মিমি। সেখানে বন্ধুদের সঙ্গে প্রাণখোলা নাচে মেতে উঠতে দেখা যায় তাঁকে। আনন্দের সেই আয়োজনে ছিলেন অভিনেতা সোহম মজুমদার ও অনিন্দ্য চট্টার্জীও। বন্ধুদের সঙ্গে হইহুল্লোড় আর নাচে জমজমাট হয়ে ওঠে তাঁর পূজার রাত। তবে পূজার আনন্দের পাশাপাশি এখন আলোচনার কেন্দ্রে মিমির বিয়ের গুঞ্জন। শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরে পাহাড়ঘেরা কালিম্পঙে বসতে পারে বিয়ের আসর। ঘনিষ্ঠ মহলে নাকি ইতিমধ্যে নিমন্ত্রণের প্রস্তুতিও শুরু হয়েছে। যদিও এসব খবরের সত্যতা এখনো নিশ্চিত নয়। মিমি নিজে মুখ না খোলা পর্যন্ত তাঁর বিয়ে নিয়ে জল্পনা-কল্পনা চলছেই টালিপাড়ায়।
শিরোনাম
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ স্বাস্থ্য সচিবের
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে ২৫ দুস্থের মধ্যে আড়াই লাখ টাকার চেক বিতরণ
শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন
সোনামসজিদ ইমিগ্রেশন : ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক
বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে : যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন
অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : ভোলায় সাংবাদিকদের স্পিকার
সর্বশেষ খবর
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু
Oct 22, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
Oct 22, 2026