শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: October 23, 2026
October 23, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুমারপাড়া কিশোরী ক্লাব

Published: October 23, 2026 at 02:19 PM
গোমস্তাপুরে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুমারপাড়া কিশোরী ক্লাব

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দিনব্যাপী নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার সোনাবর আদর্শ কলেজ মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে চাঁদপুর সাগেন সাকাম যুব স্পোর্টিং ক্লাব। ফাইনাল খেলায় রূপসী বাংলা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জুমারপাড়া কিশোরী ক্লাব। টুর্নামেন্টের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন। কমিটির সভাপতি প্রদীপ হেমরনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সাদিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউপি সদস্য ইমামুল হক, নারী সদস্য জুলেখা খাতুন, বিএনপি নেতা নজরুল ইসলাম, আশরাফুল ইসলাম, মোজাম্মেল হক, ইয়াসিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টে আটটি দল অংশ নেয়। দলগুলো হলো—উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প পাড়ল, রূপসী বাংলা, শ্রীকান্ত একাদশ, তানোর, জুনিয়র গার্লস, ম্যাক্স ফুটবল একাদশ সুন্দরপুর, ধামইরহাট উপজেলা গ্রিন ভয়েস, জুমারপাড়া কিশোরী ক্লাব ও রাজশাহী কিংস ফুটবল দল।

খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।