শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 16, 2026
October 16, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে বেকারিতে অগ্নিকাণ্ড বহু টাকার ক্ষয়ক্ষতি

Published: October 16, 2026 at 01:48 PM
গোমস্তাপুরে বেকারিতে অগ্নিকাণ্ড  বহু টাকার ক্ষয়ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি বেকাতিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বহুটাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  শুক্রবার ভোররাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বেকারির মালিক আব্দুস সাত্তার জানান, ভোররাতে তার প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  এতে পুরো কারখানাটি পুড়ে গেছে। উৎপাদিত বিস্কুট, কাঁচামাল ও যন্ত্রপাতিসহ কোনো কিছুই রক্ষা পায়নি। অগ্নিকাণ্ডে তার ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। 

গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. মহাতাব উদ্দিন মৃধা জানান, খবর পাওয়ার পরপরই আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্টদের মাধ্যমে বিস্তারিত তথ্য সংগ্রহ ৩ লাখ টাকার ক্ষতি নিরূপণ করা হয়েছে এবং ৬ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এঅগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি। বেকারির চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানান।

এদিকে শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান আগুনে ক্ষতিগ্রস্ত বেকারিটি পরিদর্শন করেন এবং বেকারির মালিককে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে পুনরায় স্বাবলম্বী করতে স্থানীয় এলাকাবাসী ও সামর্থ্যবানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।