পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কতজন নিখোঁজ রয়েছেন, তা এখনো জানা যায়নি। বৃহস্পতিবার রেড ক্রস এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। নৌকাটি ‘জিনাক কাজাতা’ গ্রাম থেকে যাত্রা শুরু করেছিল। গ্রামটি আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপে অবস্থিত, যা স্থানীয় বাসিন্দাদের মতে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টাকারী অভিবাসীদের একটি অন্যতম প্রধান যাত্রা পয়েন্টে পরিণত হয়েছে। তীব্র স্রোত এবং জরাজীর্ণ ও অতিরিক্ত বোঝাই নৌযান ব্যবহারের কারণে পশ্চিম আফ্রিকা থেকে এই দীর্ঘ সমুদ্রযাত্রা অত্যন্ত বিপজ্জনক গাম্বিয়া রেড ক্রস সোসাইটি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ‘নিখোঁজ ব্যক্তির সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় এ বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।’ এর আগে ২০২৫ সালের ডিসেম্বরেও জিনাক কাজাতার উপকূলে অভিবাসীবাহী আরেকটি নৌকা ডুবে প্রাণহানির ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয় এবং প্রায় ১০০ জন নিখোঁজ হয়। মরক্কো, মৌরিতানিয়া ও সেনেগালের উপকূলে সাম্প্রতিক সময়ে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। ফলে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় অভিবাসীরা আরও দক্ষিণের পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। এতে সমুদ্রযাত্রার দূরত্ব ও ঝুঁকি—দুটিই বেড়েছে। দারিদ্র্য, সংঘাত ও নিপীড়ন থেকে পালিয়ে ইউরোপে আশ্রয় নিতে চাওয়া অভিবাসীদের জন্য ক্যানারি দ্বীপপুঞ্জ অন্যতম প্রধান প্রবেশপথ। ইতালি ও গ্রিসের দিকে ভূমধ্যসাগরীয় পথও অভিবাসীদের কাছে গুরুত্বপূর্ণ। ২০২৪ সালে আটলান্টিক মহাসাগরের এ দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সে বছর ৪৬ হাজারের বেশি মানুষ সেখানে পৌঁছান। তবে অভিবাসীদের আগমন কমাতে স্পেনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে সাম্প্রতিক সময়ে এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
শিরোনাম
পানি সংকট মোকাবিলায় বরেন্দ্র অঞ্চলে ৭০০ কিলোমিটার খাল ও ৬০০ পুকুর পুনঃখনন করা হচ্ছে
প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
স্পেলিং বি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফুলকুঁড়ি
চাঁপাইনবাবগঞ্জে ১৭টি মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৬৯ জন
এসআরবি’র অভিযানে শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার
৫৯ বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ নেশাজাতীয় সিরাপ
এআই দুনিয়ায় নিজেকে সুরক্ষিত রাখা এখন সবচেয়ে জরুরি
আমনুরা মিশনের পুকুর পুনর্খননের উদ্বোধন
প্রয়াস হসপিটাল ও আরডিসিএস’র মধ্যে সমঝোতা স্মারক সই
Printed on: November 12, 2026
October 16, 2026
আন্তর্জাতিক
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
সর্বশেষ খবর
প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
Nov 11, 2026
স্পেলিং বি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফুলকুঁড়ি
Nov 11, 2026
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৬৯ জন
Nov 11, 2026