মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে বৃদ্ধি হওয়া জ্বালানির দাম পরিবারগুলোর ওপর পড়ায় সেপ্টেম্বরে জাপানের মূল ভোক্তা মূল্যস্ফীতি কেন্দ্রীয় ব্যাংকের ২ শতাংশ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। শুক্রবার প্রকাশিত রয়টার্সের এক জরিপে এ ইঙ্গিত মিলেছে। জ্বালানিযুক্ত কিন্তু তাজা খাদ্যপণ্য বাদ দিয়ে হিসাব করা দেশব্যাপী মূল ভোক্তা মূল্যসূচক (সিপিআই) গত বছরের একই সময়ের তুলনায় সেপ্টেম্বরে ২ দশমিক ১ শতাংশ বেড়েছে বলে ১৫ অর্থনীতিবিদের জরিপে প্রত্যাশা করা হয়েছে। আগস্টে এটি ছিল ১ দশমিক ৭ শতাংশ। এটি সত্য হলে ডিসেম্বরের পর এই প্রথম মূল মূল্যস্ফীতি ব্যাংক অব জাপানের (বিওজে) ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে উঠবে। মিজুহো সিকিউরিটিজের বাজার অর্থনীতিবিদ রিওসুকে কাতাগি বলেন, ইরানের পরিস্থিতির অবনতির মধ্যে চাল বাদে অন্যান্য খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামের বৃদ্ধি বাড়বে হবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার প্রকাশিত আলাদা তথ্যে দেখা যায়, সেপ্টেম্বরে জাপানের পাইকারি মূল্যস্ফীতি বার্ষিক ভিত্তিতে ৬ দশমিক ৮ শতাংশ বেড়েছে। আগের মাসের তুলনায় এটি কম হলেও মূল্যচাপ অব্যাহত থাকার বিষয়টি স্পষ্ট করেছে, যা বিওজের সুদের হার শিগগির আবার বাড়ানোর বাজার-প্রত্যাশাকে উসকে দিচ্ছে। এ মাসেই বিওজে ইঙ্গিত দিতে পারে, মৌলিক মূল্যস্ফীতি প্রায় ২ শতাংশ লক্ষ্যে পৌঁছেছে, যা আগামী কয়েক মাসে আবার সুদের হার বাড়াতে তাদের প্রস্তুতির কথাই তুলে ধরবে। তবে ২৯-৩০ অক্টোবরের নীতিনির্ধারণী বৈঠকে আবার হার বাড়ানোর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অনেকেই সতর্ক। সূত্র: রয়টার্স
শিরোনাম
মহারাজপুরে এসআরবি’র অভিযানে আম বাগানে মিলেছে ৯২ ককটেল ও গান পাউডার সদৃশ বস্তু
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৭৬ জন : ছাড়পত্র ৩৯ জনকে
গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালত : ১৮ বস্তা সার জব্দ ১০ হাজার টাকা অর্থদণ্ড
গোমস্তাপুরে বেকারিতে অগ্নিকাণ্ড বহু টাকার ক্ষয়ক্ষতি
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, তিন শিশুসহ ৪ জন নিহত
জাপানে মূল্যস্ফীতি বাড়ার আভাস
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
আজীবন সম্মাননা পাচ্ছেন আল পাচিনো
বক্স অফিসে ঝড় তুললো রজনীকান্তের ‘জেলার ২’
সর্বশেষ খবর
গোমস্তাপুরে বেকারিতে অগ্নিকাণ্ড বহু টাকার ক্ষয়ক্ষতি
Oct 16, 2026