শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: October 23, 2026
October 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

সদর থানা পুলিশের অভিযানে গাঁজা জব্দ, গ্রেপ্তার দুইজন

Published: October 23, 2026 at 01:30 PM
সদর থানা পুলিশের অভিযানে গাঁজা জব্দ, গ্রেপ্তার দুইজন

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে সদর থানা পুলিশের একটি দল সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দেলবাড়ি এলাকায় এ অভিযান চালায়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের মৃত নরধন মিয়ার ছেলে মো. লুদন মিয়া (৫০) ও দেলবাড়ি গ্রামের মো. এরফান আলীর স্ত্রী মোসা. জোহরা বেগম (৩৫)। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এই তথ্য জানিয়েছেন।

ওয়াসিম ফিরোজ আরো জানান, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিক-নির্দেশনায় কাজ করছে পুলিশ। তারই ধারাবাহিকতায় সদর থানার অফিসার ইনচার্জ শাহীন আকন্দের তত্ত্বাবধানে এসআই মো. আব্দুর রাজ্জাকসহ সদর থানা পুলিশের একটি দল গোবরতলা ইউনিয়নের দেলবাড়ি গ্রামে মো. এরফান আলীর বাড়িতে  অভিযান পরিচালনা করে। অভিযানে মো. লুদন মিয়া ও মোসা. জোহরা বেগমকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।