পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস খানকে ঢাকায় দেখার সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশের ভক্তরা। আগামী ৬ নভেম্বর চার দিনের সফরে বাংলাদেশে আসার কথা রয়েছে জনপ্রিয় এই অভিনেতার। ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’ এবং ‘পাকিস্তানি ওয়েডিং অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল’-এ বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। সম্প্রতি ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ ধারাবাহিকে হানিয়া আমিরের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের নজর কেড়েছেন বিলাল। সিরিয়ালটি ঘিরে বাংলাদেশের দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সেই জনপ্রিয়তার মধ্যেই এবার সরাসরি ঢাকায় আসছেন এই পাকিস্তানি তারকা। রাজধানীর গুলশান-১-এর গুলশান শুটিং ক্লাবে ৪ থেকে ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে পাঁচ দিনব্যাপী ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’ ও ‘পাকিস্তানি ওয়েডিং অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল’। আয়োজনে পাকিস্তানের ঐতিহ্যবাহী পোশাক, জীবনধারা, বিয়ের সংস্কৃতি ও বিভিন্ন ধরনের খাবার তুলে ধরা হবে। আয়োজনটি ৪ নভেম্বর শুরু হলেও বিলাল আব্বাস খান ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত প্রদর্শনী প্রাঙ্গণে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ফলে নির্ধারিত সময়ে আয়োজনে অংশ নেওয়া দর্শকেরা প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখার সুযোগ পেতে পারেন। বিলালের বাংলাদেশ সফরের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ সিরিয়ালের দর্শকদের কাছে তার এই সফর বাড়তি আগ্রহ তৈরি করেছে। এখন ভক্তদের অপেক্ষা, কবে ঢাকায় এসে তাদের প্রিয় অভিনেতার সঙ্গে সরাসরি দেখা হওয়ার সুযোগ করে দেবেন বিলাল আব্বাস খান।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে মতবিনিময় সভা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৯৩ জন ডেঙ্গু আক্রান্ত
নাচোলে পাচারের সময় ১৮বস্তা সার আটক
ঢাকা আসছেন পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস
গোলাপি পোশাকে জয়ার নজরকাড়া ফটোশুট
কতদিন পরপর চুল পরিষ্কার করা উচিত
সন্তানকে ‘গুড টাচ-ব্যাড টাচ’ শেখানোর সঠিক সময় কোনটি?
একটি টুথব্রাশ কত দিন ব্যবহার করা উচিত?
মহারাজপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত
এসআরবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার
Printed on: October 27, 2026
October 26, 2026
বিনোদন
ঢাকা আসছেন পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে মতবিনিময় সভা
Oct 26, 2026
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৯৩ জন ডেঙ্গু আক্রান্ত
Oct 26, 2026
নাচোলে পাচারের সময় ১৮বস্তা সার আটক
Oct 26, 2026
গোলাপি পোশাকে জয়ার নজরকাড়া ফটোশুট
Oct 26, 2026
কতদিন পরপর চুল পরিষ্কার করা উচিত
Oct 26, 2026