বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 12, 2026
October 28, 2026
নাচোল
নাচোল

নাচোলে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

Published: October 28, 2026 at 01:36 PM
নাচোলে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবী কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মের ওপর সেমিনার ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। 

উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। সূচনা বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মজনু মিঞা। মুখ্য আলোচক ছিলেন নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান।

এসময় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন— শিক্ষক সাজেমান আলী ও তাজাম্মুল হক।

আলোচনা শেষে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা ও কারিগরি পর্যায়ের বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।